ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাবেক সাংসদ আমজাদ হোসেন আর নেই

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আমজাদ হোসেন আর নেই। ফুসফুসে সমস্যায় আইসিউতে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


রবিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপির বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী।


হোসনে আরা লাভলী বলেন, বেশ কিছুদিন ধরে ফুসফুসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন আমার পিতা। শনিবার (১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আইসিউতে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ads
ads
ads

Our Facebook Page

↑